Posts

মানুষের সাথে কথা বলার দিকনির্দেশনা

Image
 মানুষের সাথে একজন মুসলিম কীভাবে কথা বলবেন সে বিষয়ে ইসলাম কিছু সুনির্দিষ্ট নিয়ম পদ্ধতি প্রণয়ন করে দিয়েছে। সর্বাবস্থায় একজন মুসলিমকে অটুট বিশ্বাস নিয়ে মনে রাখতে হবে যে, তার মুখ দিয়ে উচ্চারিত প্রতিটি শব্দের জন্য তাকে জবাবদিহি করতে হবে। তিনি যদি উত্তম কিছু বলেন, তিনি পুরস্কৃত হবেন। আর তিনি যদি মন্দ কিছু বলেন, তবে সেই মন্দ কথার জন্য তাকে অবধারিতভাবেই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা‘আলা) বলেছেন : “ মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার সাথেই রয়েছে। ” [সূরা কাফ : ১৮]

যে কারণে প্রতিদিনই বই পড়া উচিত

Image
আপনার কি মনে আছে সর্বশেষ আপনি কবে একটি বই পড়ার জন্য হাতে তুলে নিয়েছেন? যদি না থাকে, তাহলে এখনই সময় সুস্থ থাকতে চাইলে একটি বই হাতে তুলে নিন। আর হ্যাঁ, বই পড়া আপনাকে মানসকিভাবে সুস্থ থাকতে সহায়তা করবে। অজানা বিশ্বকে জানার পাশাপাশি বই আপনার মনোযোগের উন্নতিতে এবং ঘুমেও সহায়ক হবে। জানতে চান কীভাবে? তাহলে পড়ুন…

কোক, পেপসিসহ পাঁচ পানীয়তে বিষাক্ত পদার্থ

Image
কোমল পানীয় হিসেবে পরিচিত পেপসি, কোকাকোলা, মাউন্টেন ডিউ, স্প্রাইট ও সেভেন আপে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। ভারত সরকারের পক্ষ থেকে করা পরীক্ষায় এই ফল পাওয়া গেছে। বহুজাতিক প্রতিষ্ঠান পেপসিকো ও কোকাকোলা এসব পানীয় উৎপাদন ও বাজারজাত করে। পরীক্ষার ফলাফলে বলা হয়, এই পানীয়গুলোতে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামসহ বিভিন্ন পদার্থ পাওয়া গেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রণালয়ের আওতাধীন ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসরি বোর্ডের

শীতে সৌন্দর্য বাড়াবে সরিষার তেল

Image
বাঙালির সুস্বাস্থ্যের এবং সুন্দর ত্বকের গোপন রহস্য কি লুকিয়ে রয়েছে সরিষার তেলে? রূপচর্চায় সরিষার তেল যত কাজে আসে, তেমনটা আর কিছু দিয়েই হয় না! শরীরকে ভিতর থেকে যেমন, বাইরে থেকেও তেমন পুষ্টি জোগায় সরিষার তেল। তাই এই শীতে সুন্দর থাকতে কী ভাবে কাজে লাগাতে হবে সরিষার তেল তা জেনে নিন- শুকনো ত্বকের হাতিয়ার: অলিভ অয়েল নয়, এই শীতে হাতে তুলে নিন সরিষার তেলের বাটি। গোসলের আধঘণ্টা আগে সারা গায়ে ভাল করে তেল ম্যাসাজ করুন। দেখবেন, দিনে দিনে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ছে। পাশাপাশি, এই শীতে ত্বক থাকবে তরতাজাও। কোথাও যাওয়ার আগে হালকা করে এক-দু ফোঁটা সরিষার তেল যদি মুখে মেখে, তার পরে সাবান দিয়ে মুখ ধুয়ে নেন, দেখবেন তা ফেসিয়ালের কাজ করছে।

প্রতিটা কাজ হতে পারে শেষ কাজ

একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইলো। তাই সে তার মালিকের কাছে গিয়ে বললো,”স্যার, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই।” তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারণ সে ছিলো সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি। সে বললো, “ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে ?” বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজী হয়ে গেল।

শিক্ষণীয় গল্পঃ

Image
অবাস্তব কল্পনা আর আফসোস করা দুটিই সময়ের অপচয়। এক শিকারি ছোট্ট একটি পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিলো। পাখিটি শিকারির খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি অনেক বড় শিকারি! জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই সেই। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন ১০০ গ্রামও না, আমাকে খেয়ে তুমি কী মজা পাবে ? আমাকে খেলে তো তোমার পেটেও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারাজীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিলো যে শিকারির মন নরম হয়ে গেল। কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। সে ভেবে দেখলো, ঠিকই তো। এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি, পাখিটা কী বলতে চায়। হয়তো এতে আমার লাভ বেশি হবে।

মধু-পানি পানের স্বাস্থ্য উপকারিতা

Image
আদিকাল থেকে ওষুধ হিসেবে মধু সুপরিচিত। ঠান্ডা কাশি সারানো থেকে শুরু করে কাঁটাছেড়া সারিয়ে তুলতে মধুর জুড়ি নেই। অনেকের অভ্যাস সকালে মধু পানি পান করা। এই একগ্লাস মধু পানি আপনার শরীর ও স্বাস্থ্যের ওপর ফেলবে চমৎকার প্রভাব। জানতে চান এর স্বাস্থ্য উপকারিতা? আসুন তাহলে জেনে নেওয়া যাক মধু পানি পানের স্বাস্থ্য উপকারিতাগুলো। ১. ওজন হ্রাস করতেঃ ওজন কমাতে মধু পানি জাদুর মত কাজ করে। প্রতিদিন সকালে এক গ্লাস কসুম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি পান করুন। এর সাথে আপনি চাইলে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করবে। ২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ প্রতিদিন এক গ্লাস মধু পানি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরকে সবল রাখে এবং যেকোন ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দেহকে রক্ষা করে।

বারমুডা ট্রায়াঙ্গলঃ রহস্যঘেরা শয়তানের ত্রিভূজ

Image
বারমুডা ট্রায়াঙ্গেল আলোচিত ও সমালোচিত এক রহস্যঘেরা অঞ্চল যাকিনা শয়তানের ত্রিভূজ নামেও পরিচিত, এটি আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ায় কথা বলা হয়। অনেকে মনে করেন ঐ সকল অন্তর্ধানের কারণ নিছক দূর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দূর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হল কোন অতিপ্রাকৃতিক কোন শক্তি বা ভিনগ্রহের কোন প্রাণীর উপস্থিতি। তবে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য রয়েছে যে , যেসব দূর্ঘটনার উপর ভিত্তি করে বারমুডা ট্রায়াঙ্গেলকে চিহ্নিত করা হয়েছে তার বেশ কিছু ভুল, কিছু লেখক দ্বারা অতিরঞ্জিত হয়েছে এমনকি কিছু দূর্ঘটনার সাথে অন্যান্য অঞ্চলের দূর্ঘটনার কোনই পার্থক্য নেই।  

বিনামূল্যে বাংলা বই পড়তে

Image
কাগজের বইয়ের সময় কি ফুরিয়ে আসছে ক্রমশ! না, একটি তরতাজা বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে পড়া আর নতুন বইয়ের ঘ্রাণ এর আবেদন কখনোই ফুরাবে না। তবে ই-বুক বা পিডিএফ ফরমেটের বইয়ের চাহিদাও বেড়েছে। বই রাখা নিয়ে ঝামেলা যেমন নেই তেমন মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা পিসিতে বসে পড়ে ফেলা যায় সহজেই। একটা মেমোরি কার্ডে রাখা যায় হাজার হাজার বই। যারা ই-বুক, পিডিএফ ফরমেটে বই পড়তে ভালোবাসেন। সেইসব বইয়ের পোকাদের জন্য দিচ্ছি ফ্রি-বইয়ের খোঁজ। ঘুরে আসুন অনলাইন বইয়ের জগৎ থেকে। ডাউনলোড করে নিন প্রিয় বই, প্রয়োজনীয় বই। আর সমৃদ্ধ করুন জ্ঞানের পরিধি। ১। বইয়ের দোকান: ( www.boierdokan.com ) ২০০৯ সালে প্রথম চালু হলেও টেকনিক্যাল কারণে খুব একটা বেশি বই আপলোড হয়নি । ২০১১ সালে পুনরায় নতুন আঙ্গিকে শুরু হয় বইয়ের দোকান। বইয়ের দোকানের উঠানে গিয়ে দাঁড়ালে উপন্যাস, কবিতা, গল্প, সমালোচনা, নাটক, নন-ফিকশন প্রভৃতি বইয়ের দরজাগুলো দেখাবে। দরজা খুলে ভেতরে প্রবেশ করলেই অজস্র বই। ফ্রি ডাউনলোড করে করতে পারবেন বইগুলো। আর ২০১৩ সালে প্রথমবারের মতো বইয়ের দোকান ই-বইমেলার আয়োজন করেছিলো। ২। আমার বই: ( www.amarboi.com ) এই সাই...

অভ্যাসগুলো না ছাড়লেই নয়?

দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কিছুই করি, যা অনেক সময় বড় সমস্যার সৃষ্টি করে। সাধারণত মুঠোফোনে কথা বলা, কম্পিউটারে কাজ করা বা শিশুকে আদর করার ভঙ্গি থেকেই হতে পারে নানা সমস্যা। তাই যেকোনো কাজেই পালন করা উচিত একটু সতর্কতা। আসুন, আজ থেকেই অভ্যাসগুলো দূর করি। মুঠোফোনে বাড়তি সময় গবেষকেরা বলছেন, মুঠোফোনে অতিরিক্ত ও দীর্ঘ সময় ধরে খুদে বার্তা পাঠানো বা ফেসবুক ব্যবহার করা থেকে বুড়ো আঙুলের গোড়ায় আথ্রাইটিস হতে পারে। এ কারণে দিনের শেষে আপনি বুড়ো আঙুলে ব্যথা বা অবশ অনুভূতিতে আক্রান্ত হতে পারেন। ফোনে কথা বলার জন্য যতটা সম্ভব ব্যবহার করুন, বড় বড় বার্তা পাঠানো বা অনেকক্ষণ ধরে ব্রাউজ করা এড়িয়ে চলুন। এগুলোর জন্য আপনার কম্পিউটার ব্যবহার করাই ভালো।

সময় সূচী:

ঢাকার দর্শনীয় স্থান খোলা বন্ধের সময়সূচী ● জাতীয় জাদুঘর ● আহসান মঞ্জিল ● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ● মুক্তিযুদ্ধ জাদুঘর ● শিশু একাডেমী জাদুঘর ● জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ● সামরিক জাদুঘর ● লালবাগ কেল্লা ● জাতীয় উদ্ভিদ উদ্যান ● শহীদ জিয়া শিশু পার্ক ● ঢাকা চিড়িয়াখানা ● বঙ্গবন্ধু নভোথিয়েটার ● বাহাদুর শাহ পার্ক ● বলধা গার্ডেন ● নন্দন পার্ক ● ফ্যান্টাসী কিংডম ● স্টার সিনেপ্লেক্স   জাতীয় জাদুঘর – শাহবাগ অক্টোবর থেকে মার্চ সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার শুক্রবার বিকাল ৩.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত শনিবার – বুধবার ...

উত্তম ব্যবহারের অনেক সুফল

হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত। নবী সা: বলেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব কষ্টগুলোর মধ্য থেকে একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার একটি বড় কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো অভাবীর অভাবের কষ্ট লাঘব করে দেয়, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার অভাবের কষ্ট লাঘব করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার অপর মুসলমান ভাইয়ের সাহায্য করতে থাকে, আল্লাহও ততক্ষণ তার সাহায্য-সহায়তা করতে থাকেন’ (মুসলিম শরিফ : ২৪৫ সংক্ষিপ্ত)।

ভালো থাকুন

Image
কাজ ও সুস্থতা: ৬ পরামর্শ কাজের ব্যস্ততার মধ্যেও শরীরের কিছু হালকা ব্যায়াম প্রয়োজন। তেমনি কাজের পদ্ধতি ঠিক হওয়াটাও জরুরি। কম্পিউটার ব্যবহার এবং বসে কাজ করার সময় যেসব বিষয় খেয়াল রাখা দরকার: Ñ ১.   সব সময় পিঠ ও ঘাড় সোজা রেখে বসুন। ঘাড় বা কোমর বাঁকিয়ে বসলে পরবর্তী সময়ে ব্যথা হতে পারে।

Leader

Image
ভালো নেতার ৬ বৈশিষ্ট্য ভিশন একজন যোগ্য নেতার একটি ভিশন থাকতে হবে। তিনি তার আইডিয়া বাস্তবায়নে তার দলকে সবসময় ব্যস্ত রাখেন। সেজন্য প্রথমেই আপনার যাত্রাপথ নির্ধারণ করুন। এরপর তা দলের সদস্যদেকে সুন্দরভাবে বুঝিয়ে দিন। পরিবর্তনের ব্যাপারে সবসময় এক ধাপ এগিয়ে থাকুন।

সুখের সন্ধানে…

Image
সুখ হচ্ছে এমন একটি জিনিস যার সন্ধানে আজকে আমরা সবাই বেরিয়েছি। কে আছে এমন যে সুখী হতে চায় না কিংবা একটি সুন্দর জীবন কামনা করে না? কিন্তু প্রশ্ন হচ্ছে, সুন্দর জীবন বলতে আসলে কি বোঝায়? কিছু মানুষ আছে এমন, যারা তাদের জীবনকে ঘৃণা করে ! তারা সর্বদাই মনমরা ও হতাশায় আক্রান্ত হয়ে থাকে। অপরদিকে, কিছু মানুষ এমনও আছে যারা তাদের জীবনকে উপভোগ করে, তারা সব সময় হাসি খুশি আর সুখে থাকে। কিন্তু এমন হয় কেন? আর সুখের কারণ কি?

Motivation

Image
ধৈর্য লাগে একটিমাত্র পণ্য নিয়ে যাত্রা শুরু করেছিল মেরিল টয়লেট্রিজ। সেই পণ্য জনপ্রিয় করতে সারা দেশের দোকান চষে বেড়িয়েছেন। শুরু করেছেন স্কয়ারের মিডিয়া ব্যবসা। খেলাধুলা, শিল্পসাহিত্যের প্রতিও ঝোঁক আছে। মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরীর জীবনটায় আলো ফেললেন ওমর শাহেদ। ছবি তুলেছেন কাকলী প্রধান আপনার জন্ম কোথায়? ১৯৫৪ সালের ১৭ জুলাই পাবনা থেকে ১২ মাইল দূরে আতাইকুলা গ্রামে। এখানে আমার দাদাবাড়ি। চার বছর পর্যন্ত এখানে থেকেছি।

জীবনের লক্ষ্য

Image
আমাদের সময় স্কুলে বাধ্যতামূলক একটা রচনা পড়ানো হতো—My Aim in Life. কিন্তু আমাকে এটা নিয়ে চিন্তা করার কোনো সুযোগ দেওয়া হয়নি। বইয়ে সুন্দর ভাষায় যা লেখা ছিল, বড়জোর অতি সিরিয়াস বাবা-মায়েরা তাদের সন্তানদের সুন্দর ঝরঝরে ভাষায় তা লিখে দিতেন। ছেলেমেয়েরা সেটাই মুখস্থ করে পরীক্ষার খাতায় উগরে দিয়ে আসত। ভুলের শুরুটা সেখান থেকেই।

স্বাস্থ্য পাতা

Image
লেবুর ১০ বিস্ময়কর ব্যবহার জানলে আপনি অবাক হবেন শরবত তৈরি ছাড়া লেবুর আর কী কী ব্যবহার থাকতে পারে? এখানে জেনে নিন লেবুর কিছু দারুণ ব্যবহার। ১. দাগ ওঠাতে এ কথা অনেকেই জানেন, কাপড়ের দাগ দূরীকরণে লেবুর জুড়ি নেই। তবে চা বা অন্য কিছুর দাগ পড়ার সঙ্গে সঙ্গে লেবু ব্যবহারের ভালো ফল মেলে। এক ফালি লেবু দাগপূর্ণ স্থানটিতে ঘষতে থাকুন। দাগ উঠে যাওয়া পর্যন্ত কাজটি করতে থাকুন। এবার ধুয়ে ফেলুন। ২.  জীবাণুনাশক এক টেবিল চামচ লেবুর রস প্রাকৃতিক জীবনাণুনাশক। ফল বা সবজিতে ব্যবহৃত কীটনাশক দূর করতে লেবুর রস মিশ্রিত পানিতে তা ভিজিয়ে রাখুন। ৩. কিচেনসামগ্রী পরিষ্কার

স্বাস্থ্য পাতা

Image
স্লিম থাকতে প্রতিদিন একটি কাঁচা মরিচ খাবারের স্বাদ বাড়াতে প্রতিদিনের মাছ, মাংস, সবজি যে কোন ঝাল রান্নায় কাঁচা মরিচের তুলনা হয়না। এটি রান্নার একটি অপরিহার্য উপাদান। এটিই কিন্তু আপনাকে স্লিম রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে ক্যাপসাইকিন নামে এমন এক বিশেষ উপাদান রয়েছে যার কারণে মরিচ ঝাল হয়। আর এই ঝালই খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে। ফলে স্লিম থাকা আপনার জন্য সহজ হয়। এছাড়াও এতে ভিটামিন এ, সি, বি-৬, আয়রন, পটাশিয়াম, খুবই সামান্য পরিমাণে প্রোটিন,কার্বোহাইড্রেট প্রভৃতি আরও নানা উপাদান রয়েছে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এবার জেনে নিন কাঁচা মরিচের ১০টি বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতার কথা- শরীর ঠাণ্ডা রাখে গ্রীষ্মকালে মসলা জাতীয় খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেলে তা ঘামের সঙ্গে বেরিয়ে যায়। ফলে শরীর ঠাণ্ডা থাকে। স্লিম থাকা যায়

Motivation

Image
বারবার পড়ে গেলেও, বারবার উঠে দাঁড়াও বেয়ার গ্রিলসবেয়ার গ্রিলস দুঃসাহসী এক অভিযাত্রীর নাম। ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেই তিনি বহুল পরিচিত। যুক্তরাজ্যে তিনি সবচেয়ে কম বয়সে প্রধান স্কাউট স্বীকৃতি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের জিকিউ সাময়িকীতে তিনি লিখেছেন, কীভাবে বাঁধা পেরোতে হয়